বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
খুঁজে পাওয়া যাচ্ছে না ক্রিকেটার রুবেলের ভাতিজাকে

খুঁজে পাওয়া যাচ্ছে না ক্রিকেটার রুবেলের ভাতিজাকে

তাহমিনা আক্তার,স্টাফ রিপোর্টার:: জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। বল হাতে অনেক ম্যাচই জিতিয়েছেন বাংলাদেশকে। তবে গেল কয়েক বছর ধরে লাল সবুজের জার্সিতে আর দেখা যায় না তাকে। তবে নিয়মিত চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।

এরইমাঝে রুবেলের পরিবারের জন্য নেমে এসেছে খারাপ এক খবর। তার বড় ভাই সাগর হোসেন পুত্র বর্তমানে নিখোঁজ।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

বুধবার দিবাগত রাতে তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রচার করে সকলের সাহায্য প্রার্থনা করেছেন। সেখানে তিনি লিখেছেন–

 

নিখোঁজ সংবাদ
নাম: তামিম হোসেন (বয়স ১৪)
জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
পিতা : সাগর হোসেন +880 1960-070413

 

একইভাবে নিজের ফেসবুক পোস্টে নিজের ভাইয়ের ছেলের সন্ধান চেয়েছেন পেসার রুবেল নিজেও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ তামিমের সন্ধান এখনও মেলেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com