বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন

খুলনা প্রতিনিধি:: শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশসংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাতে মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের কিছুসময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি।

প্রঙ্গগত, বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষোভ প্রকাশ করেন অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com