বিজ্ঞাপন:
       
ধন্য রক্তদাতারা, ধন্য লালমনিরহাট: জেলার সেরা ১০ সংগঠনের তালিকায় ব্লাড ডোনেশন সোসাইটি

ধন্য রক্তদাতারা, ধন্য লালমনিরহাট: জেলার সেরা ১০ সংগঠনের তালিকায় ব্লাড ডোনেশন সোসাইটি

কেফায়েত উল্লাহ্,লালমনিরহাট:: সামাজিক ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লালমনিরহাট জেলার অন্যতম শীর্ষ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাট’ (Blood Donation Society of Lalmonirhat) দেশসেরা সামাজিক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’ কর্তৃক “সেরা সংগঠন সম্মাননা”য় ভূষিত হয়েছে। জেলার সেরা ১০টি সংগঠনের তালিকায় স্থান পেয়ে এই গৌরব অর্জন করেছে মানবতার কল্যাণে নিয়োজিত এই সংগঠনটি।


সম্প্রতি বসুন্ধরা শুভসংঘ কর্তৃক আয়োজিত এক জমকালো সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনটির হাতে এই ‘সেরা সংগঠন সম্মাননা’ সনদপত্র তুলে দেওয়া হয়। মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ এবং লালমনিরহাট জেলায় রক্তদানের সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখায় তাদের এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই মহতী উদ্যোগ এবং কাজের স্বীকৃতি দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের সকল আয়োজকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাট।

সংগঠনটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান, বিশিষ্ট কথাসাহিত্যিক শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জনাব জাকারিয়া জামানের প্রতি। তাদের উপস্থিতি ও দিকনির্দেশনা এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে।

এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাটের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, “এই গৌরবময় অর্জন আমাদের পুরো সংগঠনের সকল নিবেদিতপ্রাণ সদস্য, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং ভালোবাসার ফসল। আপনাদের প্রতিটি ফোঁটা রক্ত এবং নিঃস্বার্থ শ্রম আজ আমাদের এই সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে।”

তারা আরও বলেন, “মানবতার কল্যাণে আমাদের এই পথচলা আগামীতে আরও বেগবান হবে। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা যেন এভাবেই আমৃত্যু মানুষের পাশে দাঁড়িয়ে লালমনিরহাট তথা পুরো দেশের সেবায় নিয়োজিত থাকতে পারি।”

জেলায় রক্তদাতাদের এই অনন্য স্বীকৃতিতে সর্বস্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ‘ব্লাড ডোনেশন সোসাইটি অব লালমনিরহাট’ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর ঢল নেমেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com