বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
জমিতে প্রস্রাব করায় দুজনকে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা

জমিতে প্রস্রাব করায় দুজনকে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর হারাগাছ এলাকায় শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে। ভাঙচুর করা হয়েছে চারটি বাড়ি।

শুক্রবার (৯ মে) হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত সোমবার খলিশাকুটি চিলমন গ্রামে এ ঘটনা ঘটে।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিশু অন্যের জমিতে প্রস্রাব করায় প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বড়রা জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সুলতান ও সোহরাব নামে দুই প্রভাবশালীর নেতৃত্বে একদল লোক চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে এলে আহত হন রাকিব হোসেন (১৭) ও ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com