বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২ রাজশাহীতে জমি কিনে বিপাকে মালিকপক্ষ : চাঁদাবাজি, অপহরণ ও প্রশাসনিক জটিলতার অভিযোগ লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের দাপট, বিজয়ী ১০ শিক্ষার্থী চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু
অভিভাবকরা প্রাথমিকের বর্তমান কারিকুলাম গ্রহণ করেনি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

অভিভাবকরা প্রাথমিকের বর্তমান কারিকুলাম গ্রহণ করেনি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি:: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার মানের অবনতি ঘটেছে। মানের উন্নতি হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। তাছাড়া, অভিভাবকরাও বর্তমান কারিকুলাম গ্রহণ করেনি।

শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার উপর অনেকগুলো ঝড়ঝাপটা গিয়েছে। কোভিডের সময় বিদ্যালয়গুলো বন্ধ ছিল। ফলে অনেক বাচ্চারা ঝড়ে গেছে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যুক্তিচর্চা ও দলগত কাজ শেখে। এগুলো করতে গিয়ে কথা বলার দক্ষতা ও সাহস বাড়ে। এছাড়া, তথ্য জোগাড় করতে গিয়ে শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়ে। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার উন্নতিতে সহায়তা করে। এটি সারাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com