বিজ্ঞাপন:
       
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে

হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে

ডেস্ক রিপোর্ট :: পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে দুপুরের খাবার খেতে হোটেলে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাবার শেষে ফিরে এসে দেখেন, সেখানে নেই তাদের গাড়িটি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

প্রকাশ্য দিবালোকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুরোনো একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে দুপুরের খাবার খেতে তারা একটি হোটেলে যান। এ সময় পিকআপটি পুলিশ লাইনের সামনের সড়কের পাশে রেখে যান। পুলিশের ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com