বিজ্ঞাপন:
       
৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ

৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।


এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাতকে আটক করে। পরে ৪ জুন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ তাকে আগের একটি মামলায় জড়িয়েছে।


এর আগে দুই দফা জামিন আবেদন নাকচ হয়েছিল সিফাতের। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।


এরপর সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৭৬ দিন পর কারাগার থেকে মুক্তি পান সিফাত আবদুল্লাহ। সিফাতের আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com