বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:: ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে, সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেয়া হয়েছে।

এই প্রস্তাবিত সরবরাহ ‘ফরেন মিলিটারি সেল’ (বিদেশি সামরিক বিক্রয়) পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত-মার্কিন সহযোগিতার সাথে যুক্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com