বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, ভারতও ওদের শেষ করবে

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, ভারতও ওদের শেষ করবে

অনলাইন ডেস্ক:: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।”​

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিতান অধিকারীর মরদেহ কলকাতায় পৌঁছালে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিতানের স্ত্রী সোহিনী অধিকারী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।” এই মর্মান্তিক ঘটনার পর শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।​

জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। তাদের বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।​

এই হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com