বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় মোরশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। রোববার(৪ মে) ঢাকা-রংপুর মহাসড়কের ওপর গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজের দক্ষিণ পাশে হাওয়ানাখা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে ।

নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মোরশেদা বেগম তার স্বামীর সাথে অটোভ্যানে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে।

এতে তিনি অটোভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান এবং ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com