বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় সরকারি রাস্তার কাজ তদারকির সময় ঘুসের দেড় লাখ টাকা সহ প্রকৌশলী আটক খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২ ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’ গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎ ছিনতাই করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎ ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে প্রাণ গেল সাঁতার না জানা দুই যমজের নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা

খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট :: খুলনায় মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরের লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে। তার স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মিরাজ নামের ওই যুবক সেখানে এসে খুশির মাকে সালাম দেন এবং কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের অভিযান ও তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com