বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় সরকারি রাস্তার কাজ তদারকির সময় ঘুসের দেড় লাখ টাকা সহ প্রকৌশলী আটক খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২ ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’ গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎ ছিনতাই করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎ ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে প্রাণ গেল সাঁতার না জানা দুই যমজের নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২

জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২

জামালপুর প্রতিনিধি :: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাতে ঢাকা- রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এসময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর- ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা রৌমারী- ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন।


পরে বৃহস্পতিবার ভোর রাতে প্রাইভেটকারটি বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় বিজিবি গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির পর প্রাইভেটকারে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এঘটনায় চালক আলাল মিয়া (৪৫) ও মাদক ক্রেতা রিপন সাহা (৪৩) কে আটক করা হয়।

আটককৃত আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে ও রিপন সাহা টাঙ্গাইল সদরের কলেজ পাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে।

মাদকের চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকার সহ মাদক ও আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com