বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় সরকারি রাস্তার কাজ তদারকির সময় ঘুসের দেড় লাখ টাকা সহ প্রকৌশলী আটক খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২ ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’ গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎ ছিনতাই করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎ ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে প্রাণ গেল সাঁতার না জানা দুই যমজের নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎

‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎

লালমনিরহাট প্রতিনিধি: ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজারসংলগ্ন ডিসি পার্কে নিজ হাতে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
‎
‎সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন দুর্যোগ ও নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রবণতা ও প্রাণহানি বেড়েছে।”


‎
‎তিনি বলেন, “একসময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটত। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই প্রাণহানি অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ায় যে পরিবর্তন এসেছে, তাতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।”
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রধান শিক্ষক একরামুল হক সরকার, প্রভাষক হারুন উর রশিদ, আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম, রমজান আলী মুরাদসহ শতাধিক স্বেচ্ছাসেবী।
‎
‎আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। এর আগে সংগঠনটি লালমনিরহাটের তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত রেলপথের দুই পাশে প্রায় ৪০ হাজার তালবীজ রোপণ করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন করে আসছে সংগঠনটি।


‎
‎জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ রোপণের এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com