বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় সরকারি রাস্তার কাজ তদারকির সময় ঘুসের দেড় লাখ টাকা সহ প্রকৌশলী আটক খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা জামালপুর সীমান্তে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক-২ ‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’ গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা ‎সবুজ সেবার উদ্যোগে লালমনিরহাটে লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী ‎ ‎ ছিনতাই করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎ ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে প্রাণ গেল সাঁতার না জানা দুই যমজের নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরের কাশিমপুরে আনারকলি ফল বাগানের শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

মোঃ সাহাজুদ্দিন সরকার,জেলা প্রতিনিধি গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর ভবানীপুর এলাকায় রাতের আঁধারে একটি ফলের বাগানের শতাধিক ফুল এবং ফলন্ত ও মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে।

কাশিমপুর ভবানীপুরে ‘আনারকলি ফল বাগান’-এ ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় চরম ক্ষতিগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিক আবুল হাসান সুমন এবং স্থানীয় ও সূত্রে জানা যায়,

দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্ন ও শ্রমে গড়ে তোলা আনারকলি ফল বাগানটিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছ ছিল। ফল ধরার এ মৌসুমে হঠাৎ গত রাতে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গভীররাতে বাগানে প্রবেশ করে। এরপর তারা পরিকল্পিতভাবে একের পর এক ফলন্ত গাছ কেটে ফেলে এবং কেটে নেওয়া অনেক গাছ সঙ্গে করে নিয়ে যায়।
পরদিন সকালে বাগান মালিক ও পরিচর্যাকারীরা বাগানে গিয়ে চারদিকে গাছ কেটে ফেলার তাণ্ডবলীলা দেখতে পান। আনারকলি বাগানে বিভিন্ন জাতের ফলের গাছ কেটে ফেলার পাশাপাশি বাগানটির প্রচুর আর্থিক ক্ষতিসাধন করা হয়।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক আবুল হাসান সুমন জানান, “অনেক কষ্ট ও বিনিয়োগ করে এই আনারকলি ফল বাগান গড়ে তুলেছিলাম। কারো সাথে কোনো শত্রুতা ছিল না।


কিন্তু এক রাতের ব্যবধানে আমার সব শেষ করে দেওয়া হলো। দুর্বৃত্তরা শত শত গাছ কেটে সাবাড় করে দিয়ে গেছে। আমি এই নির্মম অপরাধের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা।

গাছ কাটার মতো এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের সনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com