বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে লাইন অব কন্ট্রোলে (নিয়ন্ত্রণ রেখা) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে। কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলিবিনিময় হলো।

এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com