বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী আটক কাশিমপুর সেটেলমেন্ট অফিসে কাজে বাধা,দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে খেলার মাঠের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা, আন্দোলনের ডাক কুড়িগ্রামে ছেলের হাতে মা খু/ন ঘাতক পূত্র আটক বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, দেখে পালালেন বর

বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, দেখে পালালেন বর

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসরে পাত্রী বদল। কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা। বিয়ে পড়ানোর সময় হবু শাশুড়ির বিষয়টি জেনে ফেলতেই বেজায় চটেন বর। পরে বাঁধে দ্বন্দ্ব। এক পর্যায় আসর থেকে পালান যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাটের।

জানা যায়, বিয়ের পাত্র ২২ বছরের যুবক। নাম মো. আজিম। গত ৩১ মার্চ তার ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে যান। পাত্রী ২১ বছরের মানতাশা। ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন কনের বদলে বধূবেশে বসে আছেন তার (পাত্রীর) মা।

বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এই কনেকে তিনি বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায় বিয়ের আসর ছেড়ে পালান আজিম।

আরো পড়ুন: বিবাহিত না অবিবাহিত—কারা বেশি ঝুঁকিতে ডিমেনশিয়ার?

এ ঘটনার সপ্তাখানেক পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। মিরাটের পুলিশ জানায়, প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে। সেটার তদন্ত শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com