বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
চাঁদপুরের ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

চাঁদপুরের ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

ভারতীয় অস্ত্র

স্টাফ রিপোর্টার:: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ-সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভেতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উদ্ধারকৃত পিস্তলটি ভারতের তৈরি। যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com