বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
২২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, উচ্ছ্বাসে ভাসছে ডিভাইন কুরআন স্কুল

২২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, উচ্ছ্বাসে ভাসছে ডিভাইন কুরআন স্কুল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দ্যা ডিভাইন কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে অংশ নেওয়া ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন বৃত্তি অর্জন করায় উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এই সাফল্য উদযাপন করতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১) জুন বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২২ জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন এবং মোজাহিদ ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি ছামিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠিত হয়। দ্যা ডিভাইন কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, সীমিত সংখ্যক পরীক্ষার্থী নিয়ে ২২ জনের বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি অসাধারণ সাফল্য। এ অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, পুরো সুন্দরগঞ্জ উপজেলার জন্যই গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন আরও বড় সাফল্য বয়ে আনতে পারে, সে জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মাদ্রাসা এসোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় দ্যা ডিভাইন কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে অংশ নেওয়া ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন বৃত্তি লাভ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষা অঙ্গন ও স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com