বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা

নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই গোপনে তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অভিযোগে জানা যায়, অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্তের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা গত ৭ জুন মাত্র দুই ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়। অথচ কেন্দ্রীয় সূচি অনুযায়ী এসব বিষয়ের পরীক্ষা ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অভিযোগে আরও বলা হয়, পরীক্ষার সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুপস্থিতিতে ল্যাব সহকারীর তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। পরে নির্ধারিত তারিখ অনুযায়ী উপস্থিতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি তদন্ত করা হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিকভাবে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com