বিজ্ঞাপন:
       
শারীরিক-মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

শারীরিক-মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে খিলক্ষেত থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল হোসেন বাপ্পীর (৩১) বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) ওই ছাত্রদল নেতার নামে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া।

জানা গেছে, সিএনজি চালক ওয়াদুদ মিয়া ও তার স্ত্রী নাজমা আক্তার নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। নাজমা ওই এলাকায় চা বিক্রি করেন। তাদের বাড়ির পাশের ঘরে ভাড়া থাকেন ছাত্রদল নেতা বাপ্পী।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর শিশুটিকে ধর্ষণ করেন বাপ্পী। পরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুটির বাবা।


মামলার ​এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। সে সময় চকলেট আর টাকার প্রলোভন দেখিয়ে অসহায় ও কথা বলতে না পারা শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী। কাজ শেষে মা-বাবা বাসায় ফিরে যখন মেয়েকে অসুস্থ, রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখেন, তখনই আঁতকে ওঠেন। জিজ্ঞাসাবাদে শিশুটি তার ওপর হওয়া নির্যাতনের কথা জানায়।

ধর্ষণের পর প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। কিন্তু শারীরিক অবস্থার গুরুত্ব ও জটিলতা বিবেচনায় চিকিৎসক দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।


এ বিষয়ে মামলার খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৫)। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আজ শনিবার মামলার নথিপত্র আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com