বিজ্ঞাপন:
       
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৯০ কারখানায় ছুটি, বন্ধ আরও ১১টি

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৯০ কারখানায় ছুটি, বন্ধ আরও ১১টি

ডেস্ক রিপোর্ট :: শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শনিবার (২১ নভেম্বর) প্রায় ৯০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় এসে শ্রমিকদের কাজ না করায় এসব কারখানায় ছুটি দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন চললেও আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরুর সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা কার্ড পাঞ্চ করলেও কাজে যোগ দেননি। পরে শ্রমিকদের কাজ না করার কারণে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে উৎপাদন বন্ধ রাখেন। পরিস্থিতি বিবেচনায় এসব কারখানাতেও আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চলমান কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। এ সময় তারা কারখানাগুলোতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া কালবেলাকে বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।


শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রভাবে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে। উৎপাদন সচল রাখতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com