বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৫০ ঘরবাড়ি বিলীন, হুমকির মুখে শতাধিক পরিবার হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার
হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল

হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :: ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ঘিরে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করে এই অর্জনে বড় ভূমিকা রাখেন মাথিউস কুনহা।

ফিলাডেলফিয়ায় ম্যাচ শেষে ব্রাজিলের আক্রমণভাগের দাপটে গোলসংখ্যা দাঁড়ায় ২৪১-এ। এর মাধ্যমে আবারও জার্মানিকে টপকে যায় তারা। এর আগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে হারিয়ে কিছুদিন আগেই শীর্ষে উঠেছিল জার্মানরা। এবার এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও এক নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশ্য, বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল-জার্মানির মধ্যে এই লড়াই চলমানই থাকতে পারে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর তৃতীয়স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫৫-তে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা

১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com