বিজ্ঞাপন:
       
একসাথে গিয়েছিলেন মাহফিলে, অসুস্থতার কথা বলে ফিরে এসে খালি বাড়িতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ

একসাথে গিয়েছিলেন মাহফিলে, অসুস্থতার কথা বলে ফিরে এসে খালি বাড়িতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :: শ্যালকের সঙ্গে গিয়েছিলেন মাহফিলে। শরীর খারাপের কথা বলে তাঁর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হন ভগ্নিপতি। কিন্তু নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। অভিযোগ, বাড়ি খালি পেয়ে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (২৮)। তাঁর বাড়ি রংপুর মহানগরে। গত শুক্রবার দুপুরে তিনি তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে শ্যালকের সঙ্গে মাহফিলে যান ভগ্নিপতি।

গ্রেপ্তারের পর জাহাঙ্গীরকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে ধর্মীয় মাহফিলে যান জাহাঙ্গীর আলম। রাত সাড়ে ১১টার দিকে শ্যালককে জাহাঙ্গীর জানান, তাঁর শরীর খারাপ লাগছে, ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন। এই কথা বলে তিনি চলে যান। মাহফিলে থেকে যান শ্যালক।

অভিযোগ সুত্রে আরও জানা যায়, জাহাঙ্গীর তাঁর বাড়িতে না গিয়ে শ্যালকের বাড়িতে যান। শ্যালকের অনুপস্থিতির সুযোগে খালি বাড়িতে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা জাহাঙ্গীরকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ আসে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com