বিজ্ঞাপন:
       
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা আতাউর বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা আতাউর বহিষ্কার

ডেস্ক রিপোর্ট :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কাজে সহযোগিতার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের অধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচালনায় ভূমিকা রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com