বিজ্ঞাপন:
       
রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ পকেটমার আটক

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ পকেটমার আটক

ডেস্ক রিপোর্ট :: রাজশাহীতে আজ অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির কুরআন মাহফিল। এ উপলক্ষ্যে মাহফিলে আসা ৬৫ জন নারী পকেটমারকে আটক করেছে পুলিশ।

    রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটা পর্যন্ত মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

    পুলিশ জানায়, আটকরা পাবনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোওয়াখালী ছাড়াও বিভিন্ন জেলার বাসিন্দা। প্রাথম অবস্থায় ৩৭ নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আরও পকেটমার নারী সদস্যরা এই মাহফিলে রয়েছেন। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে মহাফিল ও এরপাশ থেকে আরও ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির কুরআন মাহফিল শুরু হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন বিশিষ্ট বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা ধারণা করছেন।


    রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশননার গাজিউর রহমান জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন পকেট মারতে। বিকেল তিনটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com