বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রংপুরে আর্জেন্টিনা আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর ৪১ সদস্যের কমিটি গঠন

রংপুরে আর্জেন্টিনা আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর ৪১ সদস্যের কমিটি গঠন

রংপুর প্রতিনিধি: ফুটবলের জনপ্রিয় দল আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে রংপুরে গঠিত হয়েছে আর্জেন্টিনা আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি। শনিবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাসহ বিশ্ব ফুটবলের প্রয়াত খেলোয়াড়দের আত্মার শান্তি কামনা করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ফুটবলপ্রেমী সমর্থকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রকৌশলী এ কে এম মামুনুর রশিদ, ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলম, ইঞ্জিনিয়ার রাজীব, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, আলহাজ্ব মোবারক হোসেন মুনছুর, আনোয়ার হোসেন, শামীম আশরাফ, বিমল চন্দ্রসহ অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী এ কে এম মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং সাংবাদিক কামরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি সাংবাদিক বাবলু নাগ, সাংবাদিক আবু তালেব, খায়রুল আলম, ইঞ্জিনিয়ার আবিদ হাসান (জাপান), রফিকুল ইসলাম রফিক ও ইঞ্জিনিয়ার রাজীব। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাহেদ ফারুক, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও জুয়েল আহমেদ। সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শাহাদাত হোসেন লিখন, আব্দুর রহমান ও বিমল চন্দ্র রায়। ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন মুনছুর ও শাহাদাত হোসেন রুবেল। এছাড়া স্বাস্থ্য, আন্তর্জাতিক, প্রচার ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে আরও নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ফুটবল বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে দর্শকদের যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

এ সময় বক্তারা আরও বলেন, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে। তাদের দাবি, বিশ্বের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনাকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে দেখছেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্য কামনা করেন এবং সমর্থকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com