বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’
লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য

লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য

মাহবুবুর রহমান , লালমনিরহাট প্রতিনিধি:: “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে শুরু করে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার আধুনিকায়ন ও শিশু-কেন্দ্রিক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের অধিনায়ক মেহেদি ঈমাম (পি এস সি )অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ০৫ মে ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায়।

অধিনায়ক তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিশ্বমানের শিক্ষাপদ্ধতির আদলে গড়ে ওঠা এই উদ্যোগে শিশুদের আনন্দের সাথে স্কুলমুখী করা এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ধাপে ধাপে শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়। এর ফলে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও, শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই ক্যান্টিনে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দদায়ক, নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এমন পরিবেশে শিশুরা শুধু শিক্ষা গ্রহণই করবে না, বরং নিজেদের সুপ্ত সম্ভাবনাকেও বিকশিত করতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com