বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ইতিহাস বলছে আজ হারবে আর্জেন্টিনা, জেনে নিন পেছনের কারণ পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ২ আসামি কারাগারে সমুদ্র অথবা ব্রহ্মপুত্র: এন এইচ আশিক তিন দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ জন, উৎকণ্ঠায় স্বজনরা ধারের টাকা পরিশোধ না করায় জামায়াত কর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় যুবককে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ইতিহাস বলছে আজ হারবে আর্জেন্টিনা, জেনে নিন পেছনের কারণ

ইতিহাস বলছে আজ হারবে আর্জেন্টিনা, জেনে নিন পেছনের কারণ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার, এ যেন আর্জেন্টিনার এক অদ্ভুত ইতিহাস। ১৯৭৮ ও ১৯৮৬-এর পর যেমন হয়েছে, তেমনি ২০২২ সালে সৌদি আরবের কাছে হেরেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার ২০২৬-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কি আবার সেই পুরনো ধাক্কা খাবে, নাকি ইতিহাস বদলাবে?

১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে এরউইন ভ্যান্ডেনবার্গের গোলে সেই হার হয়েছিল।

একই ঘটনা ঘটে ১৯৯০ সালে। ১৯৮৬-এ ম্যারাডোনার জাদুতে চ্যাম্পিয়ন হওয়ার পর পরের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হার দিয়ে শুরু করে আলবিসেলেস্তেরা। ফ্রাঁসোয়া ওমাম-বিয়িকের গোলেই সেই অঘটন ঘটে। তবে সেই আসরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, যদিও শিরোপা জিততে পারেনি।

২০২২ কাতার বিশ্বকাপেও একই ছবি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পরও অসাধারণ প্রত্যাবর্তন করে তৃতীয় শিরোপা ঘরে তোলে লিওনেল মেসির দল। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে। এবার ২০২৬ বিশ্বকাপ। আগামীকাল (বুধবার) ভোরে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি শক্তিতে অনেক এগিয়ে, তবে কোচ লিওনেল স্কালোনি বেশ সতর্ক।

স্কালোনি বলেন, ‘আলজেরিয়ার আক্রমণভাগে কয়েকজন দ্রুতগতির ফুটবলার আছে যারা যেকোনো মুহূর্তে চাপ তৈরি করতে পারে। তাদের সম্মান দিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।’ তিনি আরও জানান, আলজেরিয়ার খেলার ধরন মরক্কোর সঙ্গে কিছুটা মিলে যায়। দলের কোচ ও খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন আর্জেন্টাইন কোচ।

কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্কালোনি দলকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সবকিছু নির্ধারণ করে না। আমরা কোনো অতিরিক্ত চাপ নিতে চাই না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com