বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা
লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি

লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি

মাহবুবুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি: “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দিয়ে শুরু করে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার আধুনিকায়ন ও শিশু-কেন্দ্রিক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের অধিনায়ক মেহেদি ঈমাম (পি এস সি )অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ০৫ মে ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায়।

অধিনায়ক তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিশ্বমানের শিক্ষাপদ্ধতির আদলে গড়ে ওঠা এই উদ্যোগে শিশুদের আনন্দের সাথে স্কুলমুখী করা এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ধাপে ধাপে শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে শ্রেণিকক্ষে গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পায়। এর ফলে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও, শিক্ষার পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন স্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই ক্যান্টিনে শুধু খাবার সরবরাহ নয়, বরং শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি আনন্দদায়ক, নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এমন পরিবেশে শিশুরা শুধু শিক্ষা গ্রহণই করবে না, বরং নিজেদের সুপ্ত সম্ভাবনাকেও বিকশিত করতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com