বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগ : যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে মাদকবিরোধী মিছিলকে কেন্দ্র করে পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮ অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের সাংবাদিককে হেনস্থার ঘটনায় সাদুল্লাপুর প্রেসক্লাবের জরুরি সভা; এসিল্যান্ডকে অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি ২২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, উচ্ছ্বাসে ভাসছে ডিভাইন কুরআন স্কুল রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচন: লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী, সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তাপাড়ে লালমনিরহাটসহ ৫ জেলার মানুষের মানববন্ধন ‎ ইয়াবা ও নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজড রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিল মাদক কারবারিরা
জোড়া গোল করে আইভরিকোস্টকে হারিয়ে নকআউটে গেল জার্মানি

জোড়া গোল করে আইভরিকোস্টকে হারিয়ে নকআউটে গেল জার্মানি

স্পোর্টস ডেস্ক: টরন্টো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের নায়ক বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ, শেষ দিকে জোড়া গোল করে একাই বদলে দেন ম্যাচের চিত্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ১০ মিনিটেই জসুয়া কিমিখের নিখুঁত ক্রসে কাই হাভার্টজের হেড রুখে দেন আইভরি কোস্ট গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

১৮ মিনিটে জামাল মুসিয়ালার শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে জার্মান শিবিরে। ২১ মিনিটে কর্নার থেকে বল জালে পাঠালেও আলেক্সান্ডার পাভলোভিচের ফাউলের কারণে গোল বাতিল করে দেন রেফারি।

চাপ তৈরি করেও ৩০ মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। আমাদ দিয়ালোর শট ডিফেন্ডার ব্রাউন ব্লক করলেও ফিরতি বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান অধিনায়ক ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোল শোধ দিতে ব্যর্থ হয় জার্মানি। হাভার্টজ বল জালে পাঠালেও সেটিও ফাউলের কারণে বাতিল হয়। ফলে বিরতিতে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ডেনিজ উনদাভ, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। ৬৮ মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে দারুণ ভলিতে সমতা ফেরান এই ফরোয়ার্ড।

শেষ দিকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে উত্তেজনার চূড়ায় নিয়ে যায়। ৮৮ মিনিটে আইভরি কোস্ট গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচ আরও নাটকীয় হয়ে ওঠে।

যোগ করা সময়ের ৯৪ মিনিটে আবারও জ্বলে ওঠেন উনদাভ। ফেলিক্স এনমেচার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় পাওয়া বল জালে ঠেলে দেন তিনি। সেই গোলেই নিশ্চিত হয় জার্মানির ২–১ জয়।

উনদাভের জোড়া গোলে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে আইভরি কোস্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com