বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

ডেস্ক রিপোর্ট :: নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে একটি মালবাহী পিকআপভ্যান সোনাপুর-কবিরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। রাত ৮টা ১৫ মিনিটের দিকে পিকআপটি ভারী পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুজুকি জিকজার মডেলের মোটরসাইকেলটি পরিবর্তিত (মডিফাই) করা ছিল। নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল নিয়ন্ত্রণহীন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com