বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ইতিহাস বলছে আজ হারবে আর্জেন্টিনা, জেনে নিন পেছনের কারণ পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ২ আসামি কারাগারে সমুদ্র অথবা ব্রহ্মপুত্র: এন এইচ আশিক তিন দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ জন, উৎকণ্ঠায় স্বজনরা ধারের টাকা পরিশোধ না করায় জামায়াত কর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় যুবককে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট :: যশোরের কেশবপুরে আর্জেন্টিনা সমর্থককে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে বানানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মূলগ্রাম গ্রামের অহিদুর রহমান অন্তু।

তিনি ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাসেল বাবুকে। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গত সোমবার (১৫ জুন) করা অভিযোগে অহিদুর রহমান অন্তু বলেন, ‘আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি একজন আর্জেন্টিনার নিবেদিত সার্পোটার। বিবাদী (রাসেল বাবু) তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামীয় আইডি ব্যবহার করে আমাকে ব্রাজিলের সাপোর্টার প্রমাণের উদ্দেশ্যে বিভিন্ন এআই সাইট ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে নানান ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিকমাধ্যমে ধারাবাহিকভাবে ছড়িয়ে দিচ্ছে। যা একজন নিবেদিত আর্জেন্টিনার সার্পোটার হিসেবে আমার জন্য মানহানিকর।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। যা দণ্ডবিধির তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন পরিপন্থি।’

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঢাকা পোস্টকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com