বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ছয় ঘণ্টা পর লাশ উদ্ধার

লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ছয় ঘণ্টা পর লাশ উদ্ধার

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ এলাকায় পুকুরে ডুবে মিরাজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিখোঁজ হওয়ার পর প্রায় ৬ ঘণ্টার উদ্ধার অভিযানে রাতে তার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


নিহত শিশু মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান,শুক্রবার দুপুরে মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে বাড়ির পার্শ্বে পুকুরে গরুর ঘাস ধোয়ার জন্য যায়। দাদা ঘাস ধুয়ে বাড়ি ফিরে এলেও মিরাজ পুকুরপাড়ে পানি নিয়ে খেলতে থাকে।একপর্যায়ে, সে পানিতে পড়ে ডুবে যায়।

পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে, লালমনিরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অভিযান চালায়। রাতে পুকুর থেকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি আসাদ জানান, পুকুরটির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন,লাশ উদ্ধারের পর শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com