বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল
বিয়ের আশ্বাসে ঢাকায় এনে সব নিয়ে উধাও প্রেমিক, বরিশালে অনশনে তানজিলা

বিয়ের আশ্বাসে ঢাকায় এনে সব নিয়ে উধাও প্রেমিক, বরিশালে অনশনে তানজিলা

বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার গঙ্গাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গত তিন দিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী তানজিলা বেগম। প্রেমিক শামিম খানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তার সঙ্গে ঢাকায় গিয়েছিলেন তিনি। তবে রাজধানীতে গিয়ে প্রতারণার শিকার হয়ে এখন প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন তিনি।

শনিবার (৩ মে) বিকেলে অনশনরত তানজিলা বেগম জানান, গত ২৯ এপ্রিল প্রেমিক শামিম খানের সঙ্গে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকার সদরঘাটে পৌঁছার পর শামিম তাকে টার্মিনালে বসিয়ে রেখে কৌশলে সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও দুটি স্বর্ণের কানের ঝুমকা নিয়ে পালিয়ে যান।

প্রতারণার শিকার হয়ে নিজ গ্রামে ফিরে তানজিলা বেগম সরাসরি শামিম খানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। কিন্তু ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু প্রেমিক শামিম খান পলাতক থাকায় সমাধান সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অনশনরত নারীকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com