বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড ছাত্রদলকে ‘টোকাই’ বলার প্রতিবাদ, রায়হান সিরাজীর বিরুদ্ধে গংগাছড়ায় বিক্ষোভ শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড লাইসেন্স নেই, পরীক্ষার রিপোর্টে গরমিল: সেই মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি লালমনিরহাটে শিক্ষক সামলান সন্তান, ক্লাস নেন নৈশপ্রহরী; প্রতিবাদে শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ! লালমনিরহাটে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা, হত্যার হুমকি
দ্বিধার লুকোচুরি

দ্বিধার লুকোচুরি

দ্বিধার লুকোচুরি
এন এইচ আশিক

কিছু শূন্যস্থানে
বর্ণমালা সাজেনা
নির্বাসিত ঘাঁটিতে
অভিমান খাটেনা
নির্ঘুম এই যামিনী
ভোর খুঁজে পায়না৷

আমি ভাবনায় বিভোর
তুমি দূর থেকেই সুন্দর!

স্মৃতির সমীরে
দ্বিধার কল্পনা
তোমারই স্মরণে
আঁকি আলপনা
ভাবতেই তোমাকে আজ
বেড়ে যায় যাতনা৷

আমি ভাবনায় বিভোর
তুমি দূর থেকেই সুন্দর!

তোমার ভালো থাকায়
বাঁধা দেবোনা
চাঁদের জোছনায়
আঁধার হবোনা
চাইলেও তোমায় আমি
ছুঁয়ে দিতে পারবনা৷

আমি ভাবনায় বিভোর
তুমি দূর থেকেই সুন্দর!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com