বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

খাজা রাশেদ,লালমনিরহাট:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

পুলিশ সূত্রে জানা যায়,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ সকালেই আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে, হাতীবান্ধা থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে গ্রেপ্তার করেছে। তবে,তাদের গ্রেপ্তারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com