বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন। ১০৮ বছরে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এবার কি জাতীয়করণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে? কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত।
লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক

লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোড়কমন্ডল বিওপির একটি টহলদল।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় বালাটারী এলাকায় সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। তবে চালক অটোরিকশাটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, জব্দ করা গাঁজার সিজার মূল্য ৫৯ হাজার ৫০০ টাকা এবং অটোরিকশাটির মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com