বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন
লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পৃথক অভিযানে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ৪ দশমিক ২ কেজি গাঁজা ও একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ও শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গংগারহাট বিওপির টহলদল ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এদিকে একই দিন ভোর ৪টা ১০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল পূর্বটারী এলাকায় অভিযান চালায় বিজিবির টহলদল। কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

১৫ বিজিবি জানায়, জব্দ করা ফেয়ারডিল সিরাপের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ২০০ টাকা, গাঁজার ১৪ হাজার ৭০০ টাকা এবং মোটরসাইকেলের ১ লাখ ৬৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com