বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ

ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বেগম ফখরুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুর রশীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা পরিবারের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও প্রিয় শিক্ষককে বিদায় জানাতে অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফখরুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুর হাসান (লাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের অবসর মানে তাঁর দায়িত্বের সমাপ্তি হলেও শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদান কখনো শেষ হওয়ার নয়। দীর্ঘদিন ধরে মোঃ আব্দুর রশীদ নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মাদ্রাসায় শরীরচর্চা শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবনের অবদান মাদ্রাসা পরিবার ও শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তাঁর অবসরজীবন সুখী, সুন্দর ও আনন্দময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রশীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক-কর্মচারী ও উপস্থিত অতিথিরা তাঁর সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতি স্মরণ করেন।

মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মান ও ভালোবাসায় বিদায় জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com