বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত।

আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত।

খাজা রাশেদ,লালমনিরহাট।। “কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্ব’ প্রতিপাদ্যে,সারা দেশের কার্যক্রমের অংশ হিসেবে, তৃতীয় বারের মতো, আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত- জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৬ এর লালমনিরহাট জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।


১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ যোহর সদর উপজেলার
বড়বাড়ি ইউনিয়নের, শহীদ মিনার সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম
কওমী মাদ্রাসা প্রাঙ্গনে, অনুষ্ঠিত প্রতিযেগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান-শায়েখ মাহমুদুল হাসান শাহিন সাহেব, মহাসচিব -শায়েখ সাব্বির আহমাদ সাহেব,
শিক্ষা বিষয়ক সম্পাদক-শায়েখ আবদুল কাইয়ুম সাহেব প্রমূখ।

প্রতিযোগিতায় ৫ পারা, ১০ পারা ও হুসনে সওত গ্রুপে, জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এতে  ১০ পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেন
হিদায়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা, নয়ারহাট এর ছাত্র মোঃ মাহফুজুল হক। এ সময়ে তার হাতে সন্মাননা স্মারক  ও সার্টিফিকেট সহ পরবর্তী রাউন্ডে ঢাকায় অংশ গ্রহণের জন্য, ইয়েস কার্ড তুলে দেন অতিথিগণ।

এছাড়াও অংশগ্রহণকারী ছাত্রদের শিক্ষকদের হাতে ও সন্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময়ে অনুষ্ঠানে মাওলানা মোঃ মশিউর রহমান (মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউণ্ডেশন, কুড়িগ্রাম), আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জেলা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন,
শিক্ষক আবদুল্লাহ আল মুহাম্মাদ প্রমূখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com