বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন। ১০৮ বছরে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এবার কি জাতীয়করণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে? কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কালিয়াকৈর ফুলবাড়িয়া রোড চেয়ারম্যান বাড়ি এলাকায়। সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ,বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে এখনও পরিচয় পাওয়া সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com