বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
কেঁপে উঠল পাকিস্তান

কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের সঙ্গে যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে।

এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পণ মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখুতনখোয়া রাজ্যে। এছাড়া আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায় টের পাওয়া গেছে কম্পণ।

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com