বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল
কক্সবাজারে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ, জিম্মি ৩

কক্সবাজারে আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ, জিম্মি ৩

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় দুই বাংলাদেশি জেলেকে লক্ষ্য করে গুলি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অন্যদিকে আরাকান আর্মির সদস্যরা মাছ ধরার সময় তিন জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার বিকেলে টেকনাফের নাফ নদীতে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলেরা হলো—টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, অপহৃত জেলেরা হলেন—সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানায়, নাফ নদীতে মাছ ধরতে গেলে তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর সাবরাং সীমান্ত এলাকায় একটি মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয়। নৌকায় থাকা আরও তিনজন জেলে গুলিবিদ্ধ ২ জেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে আনার ব্যাপার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরদিকে, আহত দুই জেলেকে টেকনাফ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com