বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের

বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের

Oplus_131072

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন মেয়ে শুকলা বিশ্বাস (৩২)।মঙ্গলবার (১৩ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা ও বড় বোন। নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। দুর্ঘটনায় মনোহর বিশ্বাস (৮৫) ও তার অন্য মেয়ে পারুল বিশ্বাস (৪৫) আহত হয়েছেন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রবাস ও ট্রাক আটক করা হয়েছে তবে উভয় গাড়ির চালক পালাতক রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com