বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
লালমনিরহাটের গরু বাঁচাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটের গরু বাঁচাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জামাল হোসেন (৩০) ও তাঁর মা কমলা বেগম (৬৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে নিজেদের একটি গরু ছুটে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। ছোটাছুটি করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়ে গরুটি। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন জামাল হোসেন। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে।

মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ‘ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ বন্ধ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com