বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
বকেয়া বেতনভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

বকেয়া বেতনভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

খাইরুল ইসলাম,লালমনিরহাট: লালমনিরহাটে বকেয়া বেতনভাতা প্রদান সহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

শনিবার সকালে জেলার মিশন মোড় চত্বরে  মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করে তারা।

আরো পড়ুন: লালমনিরহাটে রাতে বিয়ে, সকালে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও নববধূ

এসময় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দ্রুত অনুমোদন, বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবি পেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সভাপতি মো:সিরাজুল ইসলাম,ও সাধারণ সম্পাদক মাওলানা মো:জাহাঙ্গীর কবির।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হাতীবান্ধা উপজেলার সভাপতি মাওলানা আবদুস সামাদ,আদিতমারি উপজেলার সভাপতি আতাউর রহমান,মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির, মানববন্ধন থেকে অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসুচীর ঘোষণা দেন। মানববন্ধন কর্মসূচিতে জেলার ৮ শতাধিক শিক্ষক, কর্মচারী ও কেয়ারটেকারগন  অংশ নেন।

প্রবা/ আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com