বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
শাহবাগ ছাড়ার পর যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলো ছাত্রদল

শাহবাগ ছাড়ার পর যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলো ছাত্রদল

তাহমিনা আক্তার,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ রোববার বিকেলে এ হুঁশিয়ারি দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার করার কথা জানান তিনি।

সাম্য হত্যার বিচারের দাবিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বর্তমান প্রশাসনের ব্যর্থতার সাথে সাথে সরকারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি হত্যার আসামি গ্রেপ্তার করতে পারছে না সরকার।’

সমাবেশে নিহত সাম্যর ভাই অভিযোগ করেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম‍্যর চরিত্র হননের চেষ্টা করছে যা মিথ্যাচার।’

এর আগে দুপুরে সাম্যের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতা-কর্মীরা বলছেন, বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও মূলহোতাদের গ্রেপ্তার করতে না পারায় তাদের এ কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com