বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
শতাধিক ব্যবসায়ী নিয়ে এনসিপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

শতাধিক ব্যবসায়ী নিয়ে এনসিপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

মাদারীপুর প্রতিনিধি: ২০০ ব্যবসায়ী নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলর।

গত শনিবার (১৭ মে) রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার।

এনসিপিতে আরও যোগ দেন রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। এসময় তাদের সঙ্গে টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির ২০০ সদস্য এনসিপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় রাজিব বাঘা ও মনির ফকির প্রমুখ।

এনসিপিতে যোগদান করা আওয়ামী লীগ নেতা আমিনুল হাওলাদার বলেন, আমি ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে। আমি তাতে সমর্থন দিয়েছি। এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কাজ করছে। তাদের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী ও সদস্য আছেন, সবাইকে নিয়ে এনসিপির একটা দুর্গ গড়ে তুলবো। তাদের আমি সহযোগিতা করবো।

রাজৈর উপজেলার এনসিপির প্রতিনিধি মহাসিন ফকির বলেন, আমাদের সততা ও আদর্শ দেখে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদারসহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সবাই এনসিপিতে যোগ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com