বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
রংপুরে সান্ডা ভেবে গুইসাপ ধরলেন যুবক, অতঃপর…

রংপুরে সান্ডা ভেবে গুইসাপ ধরলেন যুবক, অতঃপর…

Oplus_131072

রংপুর প্রতিনিধি:: রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুইসাপ ধরেছেন এক যুবক। সেই গুইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।

শুক্রবার (১৬ মে) সকালে পীরগাছার সুখানপুকুর এলাকার আবু নাঈম রাহাদের বাড়ির গোয়ালঘর থেকে সেই গুইসাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা একটি প্রাণী দেখে আতঙ্কিত হয়ে সেটিকে সান্ডা ভেবে ধরে ফেলেন এক তরুণ। পরে সেই প্রাণীকে গোয়ালঘরে আটকে রাখেন। প্রাণীটি দেখতে সান্ডার মতো হওয়ায় বিভ্রান্তি তৈরি হয় এবং এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে খবর পেয়ে ওয়াইল্ডলাইফ স্ন্যাক অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেল ঘটনাস্থলে পৌঁছান। 

উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃত পরিচয় দিয়ে তিনি জানান, এটা সান্ডা নয় নিশ্চিত করে বিভ্রান্তি দূর করেন। পরে গোয়াল ঘরে থেকে গুইসাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমে ওয়াইল্ডলাইফের মাহমুদুল হাসান সোহেল বলেন, গুঁইসাপ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। যেটি ধরা হয়েছিলো সান্ডা ভেবে, আসলে সেটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না। 

এ সময় তিনি এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com