বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ইঞ্জিন

ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ইঞ্জিন

স্টাফ রিপোর্টার:: কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ১৩টি বগি রেখেই চলে গেছে নেত্রকোণা রেলওয়ে স্টেশনে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি তারা অনুভব করেন। পরবর্তীতে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত রিলিফ ট্রেন আসার কোনো খবর নাই। এমন একটা জায়গায় আমরা আটকে আছি, যেখানে ট্রেন থেকে নামতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ করছি।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় আসলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এমতাবস্থায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি বগি নিয়েই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। যদিও পরবর্তীতে ট্রেনটি একটি বগিসহ বিচ্ছিন্ন হওয়া বগির কাছে ফিরে আসে। কিন্তু এখনো রিলিফ ট্রেন না আসায় ট্রেনটি ওখানেই অবস্থান করছে। তবে আমরা আশা করছি, ময়মনসিংহ থেকে ঘণ্টাখানেকের মধ্যেই রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (১০টা) রিলিফ ট্রেন পৌঁছালেও মুষলধারে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ শুরু করা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com